ইতালি ও ফ্রান্সেও বেড়েছে বিরল উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর এবার ফ্রান্স এবং ইতালিতেও বেড়েছে বিরল প্রদাহজনিত উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা। যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী চিকিৎসা সাময়িকী ল্যানচেটের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

Manual5 Ad Code

ফ্রান্স এবং ইতালির চিকিৎসকদের বরাত দিয়ে ল্যানচেটের প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারির মধ্যে টক্সিক শক ও কাওয়াসাকি রোগের লক্ষণের মতো কিছু উপসর্গ নিয়ে ভুগছে শিশুরা। এ উপসর্গের মধ্যে আছে- রক্তনালীতে প্রদাহ ও হৃদযন্ত্রে মারাত্মক ক্ষতি।

ধারণা করা হচ্ছে, করোনা ভাইরাসের কারণে শিশুরা এই উপসর্গে আক্রান্ত হচ্ছে। যদিও এটি এখনো প্রমাণিত নয়।

 

প্রতিবেদনে বলা হয়, ইতালির বার্গামোতে ফেব্রুয়ারির ১৮ থেকে এপ্রিলের ২০ তারিখ পর্যন্ত ১০ জন শিশু এই বিরল উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১০ বছরে চিকিৎসকরা ইতালিতে মাত্র ১৯টি কাওয়াসাকি রোগী শনাক্ত করেছে। যার মধ্যে ১০ জন এই বছরই শনাক্ত হয়েছে।

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত এই বিরল উপসর্গে আক্রান্ত হয়ে তিন শিশুরর মৃত্যু হয়েছে। এছাড়া এই উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৫ জন শিশু। এছাড়া যুক্তরাজ্যেও এই বিরল উপসর্গে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code