পা নেই, তবুও দৌড়ে বিশ্বরেকর্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code
জন্ম থেকে বিরল এক জিনগত রোগে আক্রান্ত টরেন্টোর জিওন ক্লার্ক। পা ছাড়াই জন্মগ্রহণ করেন তিনি। তবে থেমে যাননি কোনো পথেই।

এই বছরের শুরুতে ৪.৭৮ সেকেন্ডে দুই হাতে দ্রুততম ২০ মিটার দৌড়ানোর জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। এখন জিওনের ইচ্ছা অলিম্পিক স্টারডমের দিকে।

২৪ বছর বয়সী মার্কিন অ্যাথলিট জিওন মাতৃগর্ভেই কডাল রিগ্রেসন সিন্ড্রোম নামক জটিল রোগে আক্রান্ত হন। এতে তার দুটি পা এবং মেরুদণ্ডের বেশ খানিকটা অংশ গড়ে ওঠেনি।

এমন অবস্থা দেখে জিওনের বাবা-মা তাকে ছেড়ে যায় অনাথ আশ্রমে। আমেরিকার ফস্টার কেয়ারেই বড় হয়েছেন জিওন। সেখানে সবসময় অবহেলা আর নির্যাতন লেগেই থাকত।

 

jagonews24

 

 

Manual4 Ad Code

স্কুলে সহপাঠীদের কাছেও বারবার বিদ্রূপের শিকার হয়েছেন জিওন। তবে থেমে যাননি তিনি। শারীরিক প্রতিবন্ধকতা তার কোনো কাজে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

Manual4 Ad Code

স্কুলজীবন থেকেই খেলাধুলোয় বেশ ঝোঁক ছিল তার। স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় প্রতি বছর কুস্তিতে অংশ নিতেন তিনি। বেশিরভাগ সময় জয়ীও হতেন। সেই সঙ্গে হাতের উপর ভর দিয়ে দীর্ঘ পথ হেঁটে যাওয়ার অনুশীলনও শুরু করেছিলেন তখন থেকেই।

ফস্টার কেয়ার সিস্টেম থেকে কিম্বারলি হকিন্স নামের এক নারী দত্তক নেন জিওনকে। সন্তানের মতোই স্নেহ আর ভালোবাসায় জিওনকে কাছে টেনে নেন হকিন্স। তারই অনুপ্রেরণায় জিওন আমেরিকার একজন প্রথম সারির অ্যাথলিট হতে পেরেছেন।

গত জানুয়ারিতেই ৪.৭৮ সেকেন্ডের মধ্যে ২০ মিটার দৌড়ান তিনি। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পান হাত দিয়ে সবচেয়ে কম সময়ে দৌড়ানো অ্যাথলিট হিসেবে।

Manual7 Ad Code

 

jagonews24

 

 

গিনেস রেকর্ডের পর এখন ক্লার্কের লক্ষ আসন্ন অলিম্পিকে অংশ নেওয়া। শুধুই প্যারালিম্পিক নয়, অলিম্পিকেও কুস্তিতে অংশ নিতে চান তিনি। আর প্যারালিম্পিক হুইল-চেয়ার রেসে দৌড়ানোর জন্য তো তিনি প্রস্তত আছেনই।

তার ইচ্ছা পূরণের সঙ্গে সঙ্গে আরো একটি ইতিহাস রচিত হতে যাচ্ছে। জিওন ক্লার্কই হবেন আমেরিকার প্রথম অ্যাথলিট, যিনি অলিম্পিক এবং প্যারালিম্পিক দুটোতেই অংশ নেবেন।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড/ সিটিভি নিউজ

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code