ছাঁটাই ও বিনিয়োগ হ্রাসের ঝুঁকিতে রাশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে তা আগেই আভাস পাওয়া যায়। ধীরে ধীরে চিত্রটা সামনে আসছে। রুশ অর্থমন্ত্রী বলেছেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমা নিষেধাজ্ঞায় থাকা রাশিয়া ছাঁটাই এবং বিনিয়োগ হ্রাসের ঝুঁকিতে রয়েছে। অর্থমন্ত্রী ম্যাক্সিম রেশেতনিকভ ব্রিফিং-এ বলেন, বেকারত্ম ৪ শতাংশে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। একটি দীর্ঘায়িত সংকট কর্মসংস্থান হ্রাসের দিকে নিয়ে যেতে পারে। আমরা দেখছি এখন ঝুঁকি রয়েছে।

Manual1 Ad Code

গত ফেব্রুয়ারি থেকে পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞায় বেশ ভুগতে হচ্ছে রাশিয়াকে। নিষেধাজ্ঞার প্রথম ধাক্কায় রুশ শেয়ার বাজার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ব্যাংকে রাখা অর্থ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়ে দেশটির সাধারণ মানুষ। নগদ অর্থ তুলে নিতে বুথগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। রুশ মুদ্রা রুবলের দামও পড়ে যায়। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টায় রুবেল অবশ্য যুদ্ধের পূর্বের অবস্থায় ফিরেছে বলে দাবি মস্কোর।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code