১ লাখ ২৫ হাজার ডলারের বিনিয়োগ পেয়েছে দ্রুতলোন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: ১ লাখ ২৫ হাজার ডলারের বিনিয়োগ পেয়েছে ফিনটেক স্টার্টআপ দ্রুতলোন। জানা গেছে, বিনিয়োগের প্রথম পর্যায়ে তারা এই অর্থ পেয়েছে।

Manual2 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিনিয়োগ এসএমই খাতে বড় ধরনের পরিবর্তনে প্রভাবক হিসেবে কাজ করবে।

Manual3 Ad Code

এ বিনিয়োগ পাওয়ার পেছনে অনেক কারণ হিসেবে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্রুতলোনের খেলাপি ঋণ না থাকা। দ্রুতলোন সফলভাবে ৩ হাজার ঋণ দিয়েছে, অর্থের দিক থেকে যার পরিমাণ ২০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

আরও জানানো হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন চলমান রাখতে দ্রুতলোন এক হাজার এসএমই সেন্টার খুলবে। ফলে মানুষ অনেক সহজে দ্রুতলোনের কাছে পৌঁছাতে পারবে। দ্রুত ফিনটেক লিমিটেড (দ্রুতলোন) অর্থনৈতিক বাজারে প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। যদি নিকট ভবিষ্যতে আরও সফল বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হয়, তাহলে দ্রুতলোন এমএসএমই খাতের অগ্রযাত্রায় আমূল পরিবর্তন নিয়ে আসতে পারবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code