আফগানরা কিউইদের হারাতে না পারলে কী হবে? সাংবাদিককে জাদেজার জবাব!

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব প্রায় শেষের দিকে। আজ (৬ নভেম্বর) গ্রুপ এ থেকে কোন দুটি দল সেমিফাইনালে খেলছে, তা জানা যাবে। আর আগামীকাল রবিবার গ্রুপ বি থেকে কারা সেমিতে যাচ্ছে তা নিশ্চিত হওয়া যাবে। অবশ্য গ্রুপ বি থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। এখন অপেক্ষা দ্বিতীয় দলের।

Manual8 Ad Code

এই গ্রুপটি থেকে সেমিতে যাওয়ার লড়াইয়ে এই মুহূর্তে তিনটি দল প্রায় সমান অবস্থানে আছে। কিন্তু মাত্র একটি দল কোয়ালিফাই করতে পারবে। এর মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে নিউজিল্যান্ডের। তাদের আগামী ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। সেটিতে জিতলেই সেমিতে কোয়ালিফাই করবে কিউইরা। আর যদি আফগানিস্তান জিতে, তাহলে বড় রানরেটের ব্যবধানে জিততে হবে। তাহলেই কেবল দলটি শেষ চারে যেতে পারবে।

Manual5 Ad Code

আর ভারতের সামনে সমীকরণ হলো- তাদের শেষ ম্যাচ নামিবিয়ার বিপক্ষে। সেটি জিততে হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিকে। যদি আফগানরা কিউইদের কম রানরেটের ব্যবধানে হারিয়ে দেয়, তাহলে ভারত সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে। কারণ, এই মুহূর্তে ভারতের রানরেট বেশ ভালো অবস্থানে রয়েছে।

গতকাল ৮১ বল ও ৮ উইকেট হাতে রেখে স্কটল্যান্ডকে হারিয়েছে ভারত। এরপর সংবাদ সম্মেলনে এসেছিলেন রবীন্দ্র জাদেজা। সেখানে উঠে এসেছে সেমিতে কোয়ালিফাই করার প্রশ্নও। এক সাংবাদিক প্রশ্ন করেন, যদি আফগানরা নিউজিল্যান্ডকে হারাতে না পারে তখন কী হবে?

জবাবে ভারতীয় অলরাউন্ডার বলেন, ‘তো ফির ব্যাগ প্যাক কারকে ঘর জায়েঙ্গে, অর কেয়া! (তখন আমরা ব্যাগ ঘুচাবো এবং বাড়িতে ফিরে যাবো, আর কি!)।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code