কাল থেকে কমিউনিটি ক্লিনিকে বিশেষ কোভিড টিকা ক্যাম্পেইন শুরু

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual1 Ad Code

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামীকাল শনিবার থেকে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে বিশেষ কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। চলবে এক সপ্তাহ।

শুক্রবার সন্ধ্যা ৭টায় এক ভার্চুয়াল ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য ডা. শামসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের টিকা নিশ্চিতে শনিবার (৬ নভেম্বর) শুরু হচ্ছে কমিউনিটি ক্লিনিকে বিশেষ ক্যাম্পেইন। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে ১৮ বছরের যে কোনো ব্যক্তিই টিকা নিতে পারবেন। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে অন্তত পাঁচশ মানুষকে টিকা দেওয়া হবে।

Manual5 Ad Code

ডা. শামসুল হক বলেন, আগামী ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী একটি বিশেষ কোভিড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত টিকা কার্যক্রমকে পৌঁছে দিতেই কমিউনিটি ক্লিনিকে এ কার্যক্রম শুরু হচ্ছে। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিটি কেন্দ্রেই আমরা টিকাসহ যাবতীয় সরঞ্জাম পৌঁছে দিয়েছি।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, টিকা দেওয়ার আগে নির্ধারিত এলাকায় প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণকে অবহিত করা হবে। যারা আগে নিবন্ধন করেও টিকা পাননি, তারাসহ আগের ক্যাম্পেইনের মতো নারী ও বয়স্করা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন। এ ক্যাম্পেইনেও সবাইকে সিনোফার্মের টিকা দেওয়া হবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code