‘অপারেশন এক্স’র বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

সাহিত্য ডেস্কঃ পূর্ব পাকিস্তানে ভারতের গোপন নৌযুদ্ধের অপ্রকাশিত গল্প ১৯৭১ ‘অপারেশন-এক্স’ এর বাংলা সংস্করণের মোড়ক উম্মোচন করা হয়েছে।

Manual6 Ad Code

সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ভারতীয় হাইকমিশনের আয়োজনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই বীরত্বপূর্ণ অভিযানে অংশ নেয়া ভারতীয় প্রবীণ সৈন্য কর্মকতা, কমান্ডার ভিকে রাইজাদা, লে, কর্নেল শুভেজ কুমার মিট্টি। বাংলাদেশি প্রবীণ সৈন্যবীর বিক্রম ও বীর উত্তম এ ডব্লিউ চ্ধেুরী, লে কমান্ডার জালাল উদ্দিন, কমান্ডার হুমায়ুন কবির ও শাহাদাত হোসন এবং সহ-লেখক সন্দীপ উন্নিথান উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধে ভারতীয় নৌবাহিনী এবং মুক্তিবাহিনীর যৌথ নৌ-কমান্ডো অভিযানের ঘটনাবলী নিয়ে অপারেশন এক্স বইটি লিখেছেন ক্যাপ্টেন এমএনআর সামন্ত এবং সন্দীপ উন্নিথান।

Manual7 Ad Code

অপারেশনটির পরিকল্পনা করেছিলেন তৎকালীন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এসএম নন্দা ও ক্যাপ্টেন (পরবর্তীতে ভাইস অ্যাডমিরাল) মিহির কে রায় এবং বাস্তবে রূপদান করেছিলেন ক্যাপ্টেন এমএনআর সামন্ত।

Manual5 Ad Code

চারশ পঞ্চাশ জনেরও বেশি নৌ-কমান্ডোকে প্রশিক্ষণ দেয়া হয়েছিল এবং পূর্ব পাকিস্তানে অনুপ্রবেশ করানো হয়েছিল যাতে নৌযান, জেটি এবং সামুদ্রিক অবকাঠামো ধ্বংস করে পাকিস্তানি সামরিক ও খাদ্য সরবরাহ লাইনগুলিকে ব্যাহত করে দেয়া হয় যাতে পাকিস্তানি বাহিনী নিজেদের জন্য পুনরায় রসদ যোগান দিতে না পারে। ফলে, শেষ পর্যন্ত ১৩ দিনের মধ্যেই তাদের দ্রুত আত্মসমর্পণ করতে হয়। কমান্ডো অপারেশনের পাশাপাশি, বইটিতে গানবোট পদ্মা এবং পলাশ দ্বারা মংলা বন্দরে অভিযানের কথাও বলা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর দেয়া গানবোট দু’টিতে ভারত ও বাংলাদেশ উভয় দেশেরই নাবিক ছিল।

নেভাল কমান্ডো অপারেশন এক্স বা এনসিও(এক্স) ছিল ‘অপারেশন জ্যাকপট’-এর অংশ, যার অধীনে মুক্তিবাহিনীর গোপন প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহ করা হয়। সামগ্রিকভাবে, ১৯৭১ সালের আগস্ট থেকে নভেম্বরের মধ্যে কমান্ডোরা এক লাখ টন শত্রু নৌযান ডুবিয়ে/অক্ষম করে দেয় এবং পূর্ব পাকিস্তানের বন্দরগুলি সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে। প্রকৃতপক্ষে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বে পরিচালিত বৃহত্তম গোপন অভিযান। ৪৮ বছর ধরে অপ্রকাশিত থাকা এই গল্পটি প্রথম ইংরেজিতে প্রকাশিত হয় ২০১৯ সালে। ক্যাপ্টেন এমএনআর সামন্তের ব্যক্তিগত নোট এবং অপারেশনে অংশগ্রহণকারী ভারতীয় নৌসেনাদের এবং মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে সংকলিত হয়েছে। প্রখ্যাত লেখক এবং সাংবাদিক সন্দীপ উন্নিথান একটি পাঠযোগ্য, উত্তেজনাপূর্ণ গতিময় ভাষায় বইটি সহ-লিখন করেছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code