মালয়েশিয়া দুর্ঘটনায় আহত বাংলাদেশি সাংবাদিক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual8 Ad Code

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়ার (বিএসইউএম)  উদ্যোগে ৭ নভেম্বর রোববার আয়োজন করা হয়েছিল হাইকিং ট্যুরের।

কুয়ালামপুর শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে রাওয়াংয়ের কানচিং জলপ্রপাতকে হাইকিংয়ের জন্য নির্ধারণ করা হয়েছিল। ট্যুরে অংশগ্রহণ করে ৩০-৩৫টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৫ জন শিক্ষার্থী। ট্যুরের সংবাদ কভারেজের জন্য বিএসইউএম প্রেসক্লাবকে আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে সহসভাপতি, ডেইলি ওবজারভার ও নয়া দিগন্তের মালয়েশিয়া প্রতিনিধি মো. আশরাফুল মামুনকে পাঠানো হয়।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

ট্যুরে যাওয়ার পথে মালয়েশিয়া সময় বিকাল ৪টায় মামুন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। দুর্ঘটনাস্থল থেকে এম্বুলেন্সে করে তাকে প্রথমে সেলায়াং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় মালায়া ইউনিভার্সিটি হাসপাতালে। চিকিৎসা শেষে রাত ১২টায় মামুনকে বাসায় নেয়া হয়।
দুর্ঘটনার খবর পেয়ে শুভাকাঙ্খীরা খোঁজ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Manual2 Ad Code

এ দিকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ারের নির্দেশে মঙ্গলবার দুপুরে হাইকমিশনের কল্যাণ সহকারি মুকছেদ আলী ও কাশেম মামুনকে দেখেতে তার বাসায় যান। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আহমাদুল কবির, তথ্য ও গবেষণা সম্পাদক আরিফুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code