ইসরাইলের হাতে মালয়েশিয়ার ২৩ নাগরিক, আনোয়ার ইব্রাহিমের হুঁশিয়ারি

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট

গাজার উদ্দেশ্যে যাওয়া ত্রাণবাহী ফ্লোটিলা জাহাজ থেকে ২৩ জন মালয়েশীয় নাগরিক আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইসরায়েলি কমান্ডোরা এই নাগরিকদের আটক করেছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে আনোয়ার ইব্রাহিম বলেন, নাগরিকদের মুক্তি নিশ্চিত করার জন্য তিনি তুরস্ক, মিশর এবং কাতারসহ মধ্যপ্রাচ্যের নেতাদের সহযোগিতা চাইবেন। তিনি বলেন, আমি আবারও জোর দিয়ে বলছি যে, ইসরাইলি প্রশাসনের অন্যায় অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের জনগণের অধিকার এবং মর্যাদা পদদলিত হলে মালয়েশিয়া চুপ করে থাকবে না।

Manual3 Ad Code

এদিকে, ইসরায়েলি নৌ কমান্ডোরা গাজামুখী ফ্লোটিলার ৩০ জন তুর্কি নাগরিককেও আটক করেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ইস্তানবুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয়। তাদের বিবৃতিতে বলা হয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনীর কিছু সদস্যের হামলার পর গ্রেফতার হওয়া তুরস্কের নাগরিকদের বিষয়টি নিয়ে এই তদন্ত চলছে।

Manual1 Ad Code

ইস্তানবুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় সমুদ্র আইন সম্পর্কিত জাতিসংঘের কনভেনশন উল্লেখ করে জানিয়েছে, তারা ইসরায়েলের ‘ক্রমবর্ধমান লুটপাট, বস্তুগত ক্ষতি এবং নির্যাতন’ বিষয়গুলো খতিয়ে দেখবে।

তুর্কি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি বাহিনী মোট ৩০ জন তুর্কি নাগরিককে আটক করেছে। ফ্লোটিলার যাত্রায় বাধা দেয়ার পর তুরস্ক এই ঘটনার নিন্দা জানিয়ে জানিয়েছে, “ঘটনাটি গাজায় যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না।”

Manual1 Ad Code

অন্যদিকে, সাবেক পাকিস্তানি সিনেটর মুশতাক আহমেদ খানকে ইসরায়েলি বাহিনী গ্রেফতার করেছে। প্যালেস্টাইন অ্যাকশন কোয়ালিশন অব পাকিস্তান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code