যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভিয়েতনাম যুদ্ধ-যুগের ইউএইচ-ওয়ান মডেলের একটি হেলিকপ্টার। বুধবার একই ধরনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে ওয়েস্ট ভার্জিনিয়ায় যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২২ জুন) দেশটির ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি হাইওয়েতে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বার্তাসংস্থাটি বলছে, বিধ্বস্ত ওই হেলিকপ্টারটি মূলত পর্যটন ফ্লাইটের জন্য ব্যবহৃত হতো এবং দুর্ঘটনার পর এটির আরোহীদের ৬ জনই প্রাণ হারান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code