সমুদ্র সৈকতে বালুর খেলা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

শৈশবে বালু দিয়ে খেলেনি এমন মানুষ পৃথিবীতে কমই আছে। শৈশবের এই নেশা অনেকে আবার চিরকাল ধরে রাখেন- সমুদ্রের কাছে গিয়ে বালু দিয়ে গড়ে তোলেন অসাধারণ সব শিল্পকর্ম।

Manual1 Ad Code

 

অনন্য বেলজিয়াম

Manual7 Ad Code

বালু দিয়ে শিল্প সৃষ্টিতে বেলজিয়ানদের জুড়ি মেলা ভার। এ শিল্পকে নিজেদের সংস্কৃতির অংশ করে ধরেও রেখেছে দেশটি। দারুণ একটা উৎসব হয় সেখানে। সে উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের শত শত লোক শুধু বালু দিয়ে দুর্গ, মূর্তি ইত্যাদি গড়ে।

* সবচেয়ে বড় জাদুঘর

জাপানেও সমুদ্র আছে, বালু নিয়ে শিল্পের খেলাও আছে সেখানে। ২০০৬ সালে বালু-শিল্প নিদর্শনের সবচেয়ে বড় জাদুঘরটির উদ্বোধন হয়েছে টোট্টরি শহরে। এছাড়া আশিয়া সমুদ্র সৈকতে বালু দিয়ে মূর্তি তৈরির উৎসবও হয় প্রতি বছর।

* রহস্য

Manual6 Ad Code

‘বালুর বাঁধ’ মানেই নাকি ভঙুর কিছু। কিন্তু বালি দিয়ে গড়া মূর্তি, দুর্গ বা অট্টালিকা কেন এত উঁচু, এত বড় হলেও ভাঙে না? রহস্যটা কী? আসলে নাজুক বালুর স্বভাব বদলাতে অনেক রকমের কৌশলের আশ্রয় নিতে হয় শিল্পীদের। কখনও কখনও খুব ভারি কিছু দিয়ে চেপে বালুকে পাথরের মতো শক্ত করা হয়। সুইজারল্যান্ডের রহশাস-এর এক উৎসবে প্রদর্শিত এই মূর্তিটিকে ওভাবেই শক্ত করা হয়েছিল।

Manual5 Ad Code

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code