গুনাথিলাকার বিরুদ্ধে চারটি অভিযোগের তিনটি খারিজ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক: স্বস্তির খবরই পেলেন শ্রীলঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা। অস্ট্রেলিয়ায় যৌন নিপীড়নের দায়ে চারটি অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। যার তিনটি-ই খারিজ করে দিয়েছেন পাবলিক প্রসিকিউটর।

Manual6 Ad Code

৩২ বছর বয়সী গুনাথিলাকা গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কান স্কোয়াডের সঙ্গে থাকার সময় সিডনিতে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। তার পর মুক্ত জামিনে। শিথিল করা হয় জামিনের শর্তও।

ওই সময় নিউ সাউথ ওয়েলসের পুলিশ জানিয়েছে, ডেটিং অ্যাপের মাধ্যমে এক নারীর সঙ্গে বেশ কয়েকদিন ধরে লঙ্কান ক্রিকেটারের আলাপের পরে তার সঙ্গে দেখা হয়। অভিযোগে বলা হয়েছে, ২ নভেম্বর সন্ধ্যায় রোজ বে’র একটি আবাসনে তাকে যৌন হয়রানি করেন দানুশকা গুনাথিলাকা। ওই নারী তার বিরুদ্ধে সিডনির থানায় ধর্ষণের অভিযোগ করেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code