অত্যাধুনিক একটি এয়ারক্রাফট কেরিয়ার সেনাবাহিনীতে যুক্ত করবে চীন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

আগামী ফেব্রুয়ারিতেই অত্যাধুনিক একটি এয়ারক্রাফট কেরিয়ার সেনাবাহিনীতে যুক্ত করবে চীন। যা যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট কেরিয়ারের সমতুল্য। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

Manual5 Ad Code

 

 

Manual6 Ad Code

সম্প্রতি চীনের জিয়াংনান প্রদেশে নির্মাণাধীন অত্যাধুনিক একটি এয়ারক্রাফট কেরিয়ারের ছবি প্রকাশ করেছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্তাশনাল স্টাডিজ (সিএসআইএস)। ছবিগুলো দেখে মনে হচ্ছে টাইপ-৩ বিভাগের একটি এয়ারক্রাফট কেরিয়ার বানাচ্ছে চীন।

Manual3 Ad Code

সিএসআইএস জানায়, এয়ারক্রাফট কেরিয়ারের অনেক কাজই শেষ হয়েছে। বিশেষ করে পাওয়ার প্লান্ট ও বিমান উড্ডয়নের সমস্ত ব্যবস্থা ইতিমধ্যে স্থাপন করা হয়েছে।

Manual3 Ad Code

সংস্থাটি আরও জানায়, প্রাপ্ত তথ্য মোতাবেক টাইপ-৩ এর সেই এয়ারক্রাফট কেরিয়ারের কাজ শেষ হতে ৩ থেকে ৬ মাস সময় লাগবে চীনের। ফেব্রুয়ারির আগেই যার কার্যক্রম শুরু হয়ে যাওয়ার তীব্র সম্ভাবনা আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code