গভীর নিম্নচাপে সাগর উত্তাল, বৃষ্টির পূর্বাভাস 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ 

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। এতে ঘূর্ণিঝড়ের কোনো শঙ্কা না থাকলেও বৃষ্টিবাদলের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি ঝরিয়ে আগামী সপ্তাহেই শক্তি হারাতে পারে এটি।

Manual5 Ad Code

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৪৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ও পায়রা বন্দর থেকে ১৫০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে।

Manual8 Ad Code

 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, উপকূল থেকে অনেক দূরে নিম্নচাপটির কেন্দ্র। তাই এ নিয়ে কোনে শঙ্কা নেই। আপাতত ঘূর্ণিঝড়েরও কোনো শঙ্কা নেই। তবু সতর্কতা হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি আসার জন্য বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে আগামীকাল শনিবার নাগাদ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code