কারাগারে থেকে বিএনপি নেতা চেয়ারম্যান নির্বাচিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual4 Ad Code

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১নং আমানউল্যাপুর ইউনিয়নে বিএনপি নেতা মো. বাহারুল আলম সুমন কারগারে থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Manual3 Ad Code

 

বৃহস্পতিবার তৃতীয় ধাপে অনুষ্ঠিত আমানউল্যাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ২১৫ ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি ওই ইউনিয়ন বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিন রাতে বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাহাত তানভীর চৌধুরী বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, আমানউল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মো. বাহারুল আলম ৩ হাজার ১০৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা পেয়েছেন ২ হাজার ৮৯১ ভোট। নৌকার প্রার্থী আরিফুর রহমান মাহমুদ ১ হাজার ৭০৫ ভোট পেয়েছেন।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লায় পূজামণ্ডপে কুরআন রাখার ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীর চৌমুহনীতে সহিংসতার মামলায় বিএনপি নেতা বাহারুল আলম সুমনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code