ভোট দিলেন দুই ‘মৃত’ ব্যক্তি!

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual8 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ভোট দিয়েছেন দুই ‘মৃত’ ব্যক্তি। তকিপুর হাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে তারা ভোট দেন। ভোট দিতেও তাদের দুই ঘণ্টার বিড়ম্বনার শিকার হতে হয়। তারা একই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Manual4 Ad Code

 

ভোটার তালিকায় উপজেলার দিঘলী ব্রাহ্মণগাঁওয়ের মো. কমর আলী ও তার চাচাতো ভাই আলী আহমদের নামের আগে ‘মৃত’ থাকায় সহকারী প্রিসাইডিং অফিসার তাদের ভোট প্রদানে বাধা দেন। পরে ছাতক উপজেলা নির্বাচন কর্মকর্তা তাদের সংশোধনী কাগজপত্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারের কাছে পাঠালে তারা ভোট দিতে পারেন।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দুলাল মিয়া বলেন, ভোটার তালিকায় থাকা দুই ‘মৃত’ ব্যক্তি প্রার্থী হয়েছেন। ভোটার তালিকায় তাদের নাম না থাকায় আমরা বিড়ম্বনায় পড়ি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সংশোধনী কাগজপত্র পাঠালে তাদের ভোট গ্রহণ করা হয়। তারা একই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code