দোহা বিমানবন্দরে অস্ট্রেলিয়ান নারীদের কাপড় খুলে তল্লাশি, ১ বছর পর মামলা 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual8 Ad Code

২০২০ সালের অক্টোবরে কাতারের দোহা বিমানবন্দরে কাপড় খুলে তল্লাশি করা হয় কয়েকজন অস্ট্রেলিয়ান নারীকে। ঘটনার একবছর পর তারা মামলা করেছেন। সোমবার (১৫ নভেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

Manual6 Ad Code

প্রতিবেদনে বলা হয়, একবছর আগের সেই ফ্লাইটের ডাস্টবিনে একটি নবজাতক শিশু খুঁজে পাওয়া যায়। বিমানের কোনো নারী যাত্রী এই শিশুর জন্ম দিয়েছেন কি না তা জানতেই নারীদের কাপড় খুলে শারীরিক অবস্থার তল্লাশি নেওয়া হয়।

Manual7 Ad Code

কাতার পরে ক্ষমা চায় এবং বিমানবন্দরের একজন কর্মকর্তাকে স্থগিত কারাদণ্ডও দেওয়া হয়। তবে হয়রানির শিকার নারীরা এতে সন্তষ্ট হননি। তারা বলছেন, এতদিন তাদের মামলা গ্রহণ করা হয়নি। তাদের আইনজীবী জানিয়েছেন, তারা কাতারের কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা চান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code