ভারতকে রেল প্রকল্প থেকে বাদ দেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা: ইরান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: চীনের চাপে চাবাহার বন্দর সংশ্লিষ্ট একটি রেল প্রকল্প থেকে ভারতকে সরিয়ে দেওয়ার কথা প্রত্যাখ্যান করেছে ইরান। সম্প্রতি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া এ খবরকে সম্পূর্ণ মিথ্যা আখ্যায়িত করে ইরানের বন্দর ও সমুদ্রসীমা বিষয়ক বিভাগে উপ-প্রধান ফরহাদ মনতাস বলেছেন, ভারতের সঙ্গে এমন কোনও চুক্তিই হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। কয়েকদিন আগে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে উল্লেখ করা হয়, চীনের সঙ্গে সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির পর এবার চার বছর আগে স্বাক্ষরিত রেল প্রকল্পের চুক্তি থেকে ভারতকে বাদ দিয়েছে ইরান। গত সপ্তাহে লাইন স্থাপনের কাজ একতরফা উদ্বোধন করে এমন ইঙ্গিতই দিয়েছে দেশটি। চাবাহার সমুদ্রবন্দর থেকে আফগানিস্তান সীমান্ত লাগোয়া ইরানি শহর জাহেদান পর্যন্ত ৬২৮ কিলোমিটার দীর্ঘপথে রেল চালানোর জন্য ভারত, ইরান ও আফগানিস্তানের মধ্যে একটি ত্রিদেশীয় চুক্তি হয়েছিল ২০১৬ সালে। উদ্দেশ্য ছিল আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারতের একটি বিকল্প বাণিজ্যপথ গড়ে তোলা।

Manual6 Ad Code

চুক্তি সত্ত্বেও গত সপ্তাহে একতরফা ওই রেল প্রকল্পের একাংশে লাইন স্থাপনের কাজ উদ্বোধন করেন ইরানের পরিবহন ও নগর উন্নয়ন মন্ত্রী মোহাম্মদ ইসলামি। এতে ভারতীয় কোনও কর্মকর্তার উপস্থিতি ছিল না।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code