নিউ ইয়র্ক থেকে শাকিবের নতুন সিনেমা ঘোষণা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

বিনোদন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে নতুন সিনেমায় ঘোষণা দিলেন শাকিব খান। সোমবার (১৫ নভেম্বর) নিউ ইয়র্কে অনুষ্ঠিত ১৬তম ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’র মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান নতুন সিনেমার ঘোষণা দেন। তবে সিনেমাটির নাম জানান নি তিনি।

Manual7 Ad Code

শাকিব খান জানান, তার নতুন এই সিনেমার পরিচালক হবেন হিমেল আশরাফ। তিনিও একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই সিনেমাটি তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মাণ করবেন শাকিব।

Manual2 Ad Code

শাকিব বলেন, ‘আগে থেকেই এখানে (যুক্তরাষ্ট্র) বড় একটি সিনেমা করার প্ল্যান করেছি। কোভিড না থাকলে শুটিং হয়ে এতদিনে রিলিজও হয়ে যেত। সব সময় চেয়েছি আমার সিনেমা, বাংলাদেশি সিনেমা বিশ্বের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যাক। সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। সেদিন আর বেশি দূরে নয়।’

Manual5 Ad Code

২০১৭ সালে শাকিবকে নিয়ে এসকে ফিল্মসের ব্যানারে ‘প্রিয়তমা’ নামের একটি সিনেমা করতে চেয়েছিলেন পরিচালক হিমেল। সেই সিনেমার শুটিং হয়নি। পরিচালকের ব্যাখ্যা, ‘তখন শাকিব ভাইয়ের ব্যস্ত শিডিউলের কারণে শুটিং হয়নি। ২০১৮ সাল থেকে আমি নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছি। ২০২০-২১ এই দুই বছর কোভিডের কারণে শুটিং প্ল্যান করেও পেছাতে হয়। এবার ২০২২ সালে সত্যি সত্যি শুটিং হবে।’

Manual4 Ad Code

এই দুই সিনেমার বাইরে শাকিবকে নিয়ে ‘মায়া’ নামে আরও একটি সিনেমা করবেন বলে জানালেন হিমেল আশরাফ।

তার কথায়, ‘দেশের সবচেয়ে বড় তারকা শাকিব খান। আমার মতো নতুন, কম অভিজ্ঞতাসম্পন্ন একজন পরিচালকের ওপর আস্থা রেখে নিজের প্রযোজনায় তিনটি সিনেমা করতে যাচ্ছেন শাকিব খান। এজন্য তার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code