সোসাইটি অব বাংলাদেশ গ্র‍্যাজুয়েট স্টুডেন্ট নার্সেসের সিলেট বিভাগীয় কমিটি গঠন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ 

সোসাইটি অব বাংলাদেশ গ্র‍্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস এর পক্ষ থেকে সিলেট বিভাগীয় কমিটি গঠন উপলক্ষে সিলেট নার্সিং কলেজে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

Manual1 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসবিজিএসএন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুব হাসান রিফাত, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাহার, সি. সহ সভাপতি মাহামুদুল হাসান মামুন, সি. যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমদ এবং সিলেট নার্সিং কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন সভাপতি নুরুজ্জামান আতিক।

Manual3 Ad Code

সভায় এসবিজিএসএন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হিসেবে এহিয়া চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসাবে তানবীর আহমেদকে নিয়োজিত করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন প্রদান করা হয়।

Manual7 Ad Code

এসময় নার্সিং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ইসরাইল আলী সাদেক।

Manual7 Ad Code

অনুষ্ঠানের শুরুতে এসবিজিএসএন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ইসরাইল আলী সাদেককে ফুলের শুভেচ্ছা এবং শেষে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code