করোনাকালেও কাজের মাধ্যমে নিজেকে সচল রাখার চেষ্টা করছি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

বিনোদন ডেস্কঃ ক্যারিয়ারের শুরুতে মডেল হিসাবে পরিচিতি পান নিরব। পরে অভিনয়ে প্রতিষ্ঠিত হন। প্রথমে টিভি নাটকে অভিনয় করলেও এখন তার পরিচয় চিত্রনায়ক। করোনাকালেও একের পর এক নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন এবং শুটিং করছেন। সম্প্রতি একটি সিনেমার শুটিংয়ে গিয়ে আহতও হয়েছেন এ নায়ক। অভিনয় এবং সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

Manual4 Ad Code

* সিলেটে একটি সিনেমার শুটিংয়ে আহত হয়েছিলেন। এখন কী অবস্থা?

** গত কিছুদিন ধরে সিলেটের জাফলং-এ ‘কয়লা’ নামে একটি সিনেমার শুটিং করছিলাম। এটি পরিচালনা করছেন সাইফ চন্দন। শুটিংয়ে হঠাৎ করে আহত হই। ২৪ নভেম্বর পর্যন্ত কাজ করার পরিকল্পনা থাকলেও আহত হওয়ার কারণে ঢাকায় ফিরতে হয়েছে। এখন ঢাকাতেই আছি। পরে হয়তো আবারও ওই এলাকায় যেতে হবে।

* এ সিনেমায় আপনার চরিত্রটি কেমন?

Manual2 Ad Code

** সিনেমার কাজ শেষ হওয়ার আগে এতে আমার অভিনীত চরিত্রটি সম্পর্কে বিস্তারিত বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি, বেশ সুন্দর। পরিচালক চরিত্রটিতে আমাকে অভিনয়ের সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

* হাতে থাকা অন্য সিনেমাগুলোর কাজের অগ্রগতি কী?

** সৈকত নাসিরের পরিচালনায় ‘ক্যাসিনো’ এবং ‘ক্যাশ’ নামের দুটি সিনেমার কাজ প্রায় শেষ। বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘ছায়াবৃক্ষ’ এবং ‘অফিসার্স রিটার্নস’ নামের সিনেমা দুটির কাজও অনেক আগেই শেষ হয়ে আছে। ডায়েল রহমানের পরিচালনায় ‘তিতুমীর’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পরই করোনাকাল শুরু হয়। তাই এটির কাজ শুরু করেননি পরিচালক। বুলবুল জিলানীর পরিচালনায় ‘রৌদ্রছায়া’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলাম অনেক আগে।

Manual1 Ad Code

* এ সময়ে অভিনয় ক্যারিয়ার নিয়ে পর্যবেক্ষণ কী?

** করোনাকালেও কাজের মাধ্যমে নিজেকে সচল রাখার চেষ্টা করছি। যখনই কাজের গতি বাড়ে তখনই করোনার লকডাউন শুরু হয়। তাই পরিকল্পনা বাস্তবায়নেও বিলম্ব হয়। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে। তাই আমিও কাজের গতি বৃদ্ধি করেছি। এ অবস্থা চলতে থাকলে সবার জন্যই ভালো।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code