খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদসদের সংবর্ধনা ও পদক প্রদান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ সশস্ত্র বাহিনী দিবস ২০২১ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর পক্ষ থেকে মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে’ মহান স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যগণের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে ২০২০/২০২১ সালে শান্তিকালীন সময়ে বিভিন্ন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘অসামান্য সেবা পদক’ (ওএসপি) প্রাপ্ত ০৬ জন এবং ‘বিশিষ্ট সেবা পদক’ (বিএসপি) অর্জনকারী ২০ জনসহ সর্বমোট ২৬ জন সেনাসদস্যগণকে সেনাবাহিনী প্রধান পদকে ভূষিত করেন।
অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্যগণদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদক প্রাপ্তদের প্রশংসনীয় কর্মকান্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। সেনাবাহিনী প্রধান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের নিকটআত্মীয়ের সাথে কুশলাদি বিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। পরে তিনি শান্তিকালীন পদক প্রাপ্ত সেনাসদস্যদের সাথে আলাপ করেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে সেনাসদরসহ ঢাকায় কর্মরত ঊধ¡র্তন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রতিবছরই সেনাবাহিনী সদর দপ্তর জাতির গর্ব- বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যা স্বাধীনতার মর্যাদা রক্ষায় ইতিবাচক ভূমিকা রেখে আসছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আয়োজিত এই অনুষ্ঠান যেন মুক্তিযুদ্ধের চেতনায় নতুন মাত্রা যোগ করলো।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code