কালিহাতীতে রায়হান হত্যা মামলার মূল আসামী জনি গ্রেফতার

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

ঢাকা ডেস্ক

Manual4 Ad Code

টাঙ্গাইলের কালিহাতীতে আলোচিত সলিট হত্যা মামলার প্রধান আসামি রায়হান (২৮)–কে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মোঃ জনি (২৬)—কে কালিহাতী থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

রবিবার (১৮ মে) রাত্রি সময় তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকাধীন শাহজাদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোঃ জনি উপজেলার রামপুর বিলপাড় এলাকার আনোয়ার হোসেন এর ছেলে

Manual4 Ad Code

রায়হান হত্যা ঘটনায় মামলা দায়ের হওয়ার পর জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় প্রধান আসামি মোঃ জনিকে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে । এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৪ মে রবিবার রাত তিন টার দিকে উপজেলার বল্লা ইউনিয়নের কোকরাইল গ্রামে রায়হান নামে মাদকাসক্ত এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে সোমবার ৫ মে সকালে পুলিশ খবর পেয়ে একই এলাকার একটি পুকুর থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর রায়হানের বাবা বাদল মিয়া বাদী হয়ে কালিহাতী থানায় মোঃ জনিকে প্রধান আসামি করে ইব্রাহীম ও রুবেলসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করে।
রায়হান উপজেলার রামপুর এলাকার আলোচিত সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে নিয়মিত মাদক সেবন ও বিক্রি করার একাধিক অভিযোগ রয়েছে। ডেস্ক জেবি

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • কালিহাতীতে রায়হান হত্যা মামলার মূল আসামী জনি গ্রেফতার
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code