বাংলা ক্লাব নিউইয়র্ক ইউএসএ’র উদ্যোগে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউইয়র্ক ডেস্কঃ বাংলা ক্লাব নিউইয়র্ক ইউএসএ’র উদ্যোগে গত ২২ নভেম্বর জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। যথাযথ ধর্মীয় মর্যাদায় এদিন বাদ মাগরিব থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত ব্রঙ্কসের নিরব পার্টি হলে এ মাহফিল অনুষ্ঠিত হয়। জশনে ঈদে মিলাদুন্নবীকে ঘিরে সৃষ্টি হয় ধর্মীয় উৎসবমুখর পরিবেশ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত দরবারে গাউসুল আজম বাগদাদ শরীফের খলিফা শায়েখ আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল-কাদেরী।

Manual3 Ad Code

সংগঠনের সহ সভাপতি মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট স্পিকার ছিলেন গাউসিয়া কমিটি নিউইয়র্কের উপদেষ্টা হাফেজ মাওলানা আবদুর রহীম মাহমুদ, যগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী ও মাওলানা মোহাম্মদ নুরুন্নবী ফারুকী।
মাহফিলে সমন্বয়কারী ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সাংস্কৃতিক সম্পাদক মো. সোনার বলাই, সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ, সদস্য কাজি মাহে আলম, আনোয়ার হোসেন, মঞ্জুরুল আলম, মোবিন চেয়ারম্যান, আব্দুস সাত্তার, মিজানুর রহমান, কামাল আহমেদ, মাঈনুদ্দিন নটু, ফরিদ আহমেদ ভূইয়া মুরাদ, কাউছার, আক্তারুজ্জামান প্রমুখ।
সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি আবুল কালাম পিনু, সহ সভাপতি মো. মমিনুল ইসলাম, উপদেষ্টা মীর সারোয়ার আলী, মীর আব্দুল লতিফ, মো. রুহুল আমিন, মোঃ হারুন ভূইয়া।

Manual4 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে শায়েখ আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল-কাদেরী ঈমান, আকিদা, দৈনন্দিন জীবনে ইসলামের নির্দেশনা সম্পর্কে সারগর্ভ আলোচনা করে বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) এর পর আর কোনো নবী আসবে না। কুরআন, হাদিস, ইজমা-কিয়াসের অনুসণের মাধ্যমেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব। তিনি বলেন, কুরআন, হাদিস, ইজমা-কিয়াসের অনুসরণ যা মূলতঃ তাওহীদ রেসালতের আনুগত্যে আহলে বায়াত, সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামের অনুস্মরণ ও অনুকরণ। তিনি মুসলিম মিল্লাতকে কুরআন-সুন্ন্াহর আনুগত্যে সাহাবা, মজহাব ও তরীকার অনুস্মরণে ধর্মের প্রকৃত ধারাবাহিকতায় জীবন ও সমাজ গড়ার আহ্বান জানান।

Manual4 Ad Code

জশনে ঈদে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা বলেন, স্বয়ং আল্লাহ পাক তাঁর ফেরেস্তাদের নিয়ে এবং নবী-রাসুল, সাহাবী, ওলী-আউলিয়া সবাই হযরত মোহাম্মদ (সাঃ) এর প্রতি যথাযথ দুরুদ ও সালাম প্রদর্শনসহ মিলাদুন্নবী পালন করে আসছেন। তাই উম্মতে মোহাম্মদী হিসেবে সমগ্র বিশ্বের রহমত, সমগ্র জাতির আদর্শ রাসুল (সাঃ)-এর মিলাদুন্নবী পালনে আমরা সুদৃঢ় হই। মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিলের অনুষ্ঠান করি, শরীয়তসম্মত আমল করি।
সালাম, ক্বিয়াম, বিশেষ মুনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে শেষ হয় পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী মাহফিল। আখেরি মুনাজাত পরিচালনা করেন শায়েখ আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল-কাদেরী। দেশ, জাতির উন্নতি, বিশ্ব শান্তি ও করোনামুক্তির জন্য দোয়া করা হয় মুনাজাতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code