ব্রিটেনে ইউরোপের সর্ববৃহৎ মুসলিম কবরস্থান বানাচ্ছেন দুই ভাই

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

গ্রেট বৃটেন ডেস্কঃ 

Manual5 Ad Code

ব্রিটেনে ইউরোপের সর্ববৃহৎ মুসলিম কবরস্থান বানাচ্ছেন দুই ভাই জাবের ও মহসিন ঈসা। উত্তর ইংল্যান্ডে ৪০টি ফুটবল খেলার মাঠের সমান ৮২ একর জায়গাজুড়ে তৈরি হচ্ছে ওই মুসলিম কবরস্থান।  খবর আরব নিউজের।
ব্ল্যাকবার্ন শহরে ঈসা মেমোরিয়াল গার্ডেন নামে ইউরোপের সর্ববৃহৎ ওই মুসলিম কবরস্থানটি তৈরি করবে ঈসা ফাউন্ডেশন।
বর্তমানে লন্ডনে গার্ডেন অব পিস নামে যে মুসলিম কবরস্থানটি আছে, সেটিই ইউরোপের সর্ববৃহৎ ওই মুসলিম কবরস্থান।
এ কবরস্থানে ২৫ হাজার কবর আছে। আর ঈসা মেমোরিয়াল গার্ডেন নামে যে কবরস্থান তৈরির পরিকল্পনা করছেন ব্রিটিশ ধনকুবের সহোদর, সেখানে কবর হবে ৩৫ হাজারেরও বেশি।
বিটেনের বৃহৎ সুপামার্কেট প্রতিষ্ঠান আসদার কাছ থেকে ওই জমি কিনেছে ঈসা ফাউন্ডেশন।
স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন পেলেই নির্মণ কাজ শুরু হবে ঈসা মেমোরিয়াল গার্ডেন নামে ওই মুসলিম কবরস্থানের।
করোনায় মৃত মুসলিম রোগীদের দাফনে বেশ ঝামেলা হওয়ায় মুসলিম দুই সহোদর এ উদ্যোগ নেন। এ কবরস্থান নির্মান হলে আগামী ১০০ বছরেও ওই এলাকায় মুসলিমদের দাফনে আর কোনো সমস্যা হবে না।
২০১৬ সালে মুসলিমদের কল্যাণে অলাভজনক ঈসা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন ওই দুই মুসলিম ধনকুবের সহোদর।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code