

রাজু আহমেদ ঃ গরীব অসহায় মানুষের সাহায্যার্থে ও এলাকার নানা উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয়ে যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৪নং পাঁচগাও ইউনিয়নের প্রবাসীদের নিয়ে পাঁচগাঁও ইউনিয়ন ট্রাষ্ট ইউ‘কে নামে একটি নতুন সংগঠন প্রতিষ্টা করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর বার্মিংহামের ষ্টার্টফোর্ড রোডের পিকাডিলি বানকুয়েটিং হলে ৪নং পাঁচগাও ইউনিয়নের প্রবাসীদের এক ঈদ পূর্ণমিলনী অনুষ্টানে সকলের মতামতের ভিত্তিতে আসকর আলীকে সভাপতি ও সাইফুর বাসিককে সাধারণ সম্পাদক এবং আব্দুল মালিককে ট্রেজারার করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করে নতুন এই সংগঠন গঠন করা হয়। বার্মিংহামসহ বিভিন্ন শহর থেকে আসা পাঁচগাও ইউনিয়নের বিপুল সংখ্যাক প্রবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ঈদ পুর্নমিলণীতে কমিউনিটি নেতা জহিরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে,রাজু আহমেদ পারভেজ ও ফয়সল আহমেদের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডঃ এম জি মৌলা মিয়া সিআইপি,আকলু মিয়া,আব্দুল মালিক,রফিক মিয়া,আরমান আলী,মখলু মিয়া,সামাদ আহমেদ,মিল্টন রহমান প্রমূখ।