গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল নর্থওয়েলস রিজিওনের নতুন কমিটির অভিষেক

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual6 Ad Code

গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে‘র চেষ্টার এন্ড ওয়েলস রিজিওনের নতুন কমিটির অভিষেক ও ঈদ পুণমিলনী অনুষ্টিত হয়েছে। গত ১৪ অগাষ্ট চেষ্টারের একটি হলে সংগঠনের চেয়ারপার্সন আব্দুল মালিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের প্রানবন্ত সঞ্চালনায় এবং সংগঠনের কোষাধ্যক্ষ কয়ছর মিয়ার পবিত্র কোরান তেরাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অভিষেক অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ম্যানচেষ্টারের বাংলাদেশী সহকারী হাইকমিশনার মিসেস ফেরদৌসী শাহারিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটিকে শপথ পাঠ করান ছিলেন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে‘র প্যাট্রন ডঃ হাসনাত এম হোসাইন এমবিই। বক্তব্য রাখেন- চেষ্টারের র্লড মেয়র কাউন্সিলার রাজিয়া ডেনিয়েলস,কাউন্সিলার আলেক্র ব্লাক,কাউন্সিলার ক্যারল গাহন,কাউন্সিলার আব্দুল মুকিত, গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে‘র সাবেক চেয়ারপার্সন মনছব আলী জেপি, কমিউনিটি নেতা সামছুদ্দিন আহমেদ এমবিই প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে‘র চেষ্টার এন্ড নর্থওয়েল রিজিওনের সাবেক সভাপতি সফু মিয়া,সহ সভাপতি এমদাদুর রহমান,আব্দুস ছালাম, আজাদ উদ্দিন,এটিএম লোকমান,রেজাউল ইসলাম রাজা,লিভারপুল বাংলা প্রেসক্লারের সাধারণ সম্পাদক ফখরুল আলম,সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী সাদি, আব্দুল হক,কমিউনিটি ব্যক্তিত্ব করি সুরুজ্জামান চৌধুরী,এম মোস্তফা প্রমুখ। দুই পর্বের অনুষ্টানের শেষ পর্বে ফখরুল আলমের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্টানে গান পরিবেশন করেন লন্ডন থেকে আগত সঙ্গীত শিল্পী শতাদ্ধী কর, লাবনী বড়ুঁয়াসহ স্থানীয় শিল্পীরা। কৌতুক অভিনেতা তাসলিম আহমেদ কৌতুক পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code