পোল্যান্ডের কাছে ৩টি রুশ উড়োজাহাজের গতিরোধের দাবি নেদারল্যান্ডসের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

লন্ডন প্রতিনিধি: নেদারল্যান্ডসের দুটি এফ-৩৫ যুদ্ধবিমান পোল্যান্ডের কাছে রাশিয়ার তিনটি সামরিক উড়োজাহাজের গতিরোধ করেছে। সোমবার শেষ রাতে এক বিবৃতিতে এই দাবি করেছে নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতিরোধের পর পাহার দিয়ে রুশ উড়োজাহাজকে সরিয়ে দেওয়া হয়েছে।

ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কালিনিনগ্রাদ থেকে ন্যাটো সদস্য পোল্যান্ডের ভূখণ্ডের দিকে অজ্ঞাত উড়োজাহাজগুলো অগ্রসর হতে থাকে।

Manual6 Ad Code

বাল্টিক উপকূলে কালিনিনগ্রাদ একটি রুশ ছিটমহল। এটি ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন সদস্য পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যখানে অবস্থিত।

Manual7 Ad Code

বিবৃতিতে বলা হয়েছে, পরিচয় শনাক্তের পর জানা যায় তিনটি উড়োজাহাজ রাশিয়া। দূর থেকে পাহারা দিয়ে দুটি ডাচ এফ-৩৫ যুদ্ধবিমান তাদের ন্যাটো অংশীদারের আকাশসীমা থেকে সরিয়ে দেয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code