রায় ও আদেশ যথাসময়ে অধস্তন আদালতে পাঠানোর নির্দেশ

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

জাতীয় ডেস্ক:

Manual3 Ad Code

রায় বা আদেশ হওয়ার পর মামলার নথি সংশ্লিষ্ট শাখা থেকে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করে যথাসময়ে অধস্তন আদালতে পাঠাতে নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

Manual2 Ad Code

সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা হয়, বিভিন্ন মাধ্যমে জানা গেছে রায় বা আদেশ হওয়ার পর মামলার নথি সংশ্লিষ্ট শাখা থেকে পরবর্তী কার্যক্রম যথাসময়ে সম্পন্ন হচ্ছে না। ফলে বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার প্রাপ্তিতে বিলম্ব ও বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যা অনভিপ্রেত ও অফিস শৃঙ্খলা-পরিপন্থী।

নির্দেশনায় বলা হয়, জামিন আদেশ বা খালাস আদেশ বা আসামির মুক্তি পাওয়া-সংক্রান্ত আদেশ বা রায়ের নথি কোর্ট হতে সংশ্লিষ্ট শাখা কর্তৃক প্রাপ্তির পর ওই দিনই বা যুক্তিসংগত কারণে ওই দিন সম্ভব না হলে পরবর্তী কার্যদিবসের মধ্যেই টাইপ বা কম্পোজ করে আইটি শাখাসহ তার হার্ড কপি আদান-প্রদান শাখায় প্রেরণ করতে হবে। কোনো ব্যত্যয় প্রমাণিত হলে তা অসদাচরণ গণ্যে সংশ্লিষ্ট কর্মচারীসহ শাখার দায়িত্ব প্রাপ্ত সুপারিনটেনডেন্টদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

ডেস্ক: এস

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code