কেমুসাসের ১০৯৪তম সাহিত্য আসর

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

সাহিত্য ডেস্কঃ বীর মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী নির্লোভ দেশপ্রেমিক মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন।

Manual3 Ad Code

বীর মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী ছিলেন নির্লোভ দেশপ্রেমিক এবং মানুষের কল্যাণে নিবেদিত মানুষ। সাংবাদিকতা, সাহিত্যচর্চাসহ সাহিত্যের পৃষ্ঠপোষকতার মাধ্যমে তিনি আমাদের মধ্যে অমর হয়ে আছেন। তিনি শুধু সিলেট অঞ্চল নয়, পুরো বাংলাদেশের একজন কৃতীসন্তান।

Manual5 Ad Code

দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সালেহ চৌধুরীকে নিবেদিত সাহিত্য আসরে বক্তারা এ কথা বলেন।

গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর ২০২১) সন্ধ্যা ৬টায় সংসদের সাহিত্য আসর কক্ষে সাহিত্য সংসদের মুখপত্র মাসিক আল ইসলাহ সম্পাদক সেলিম আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৯৪তম সাপ্তাহিক সাহিত্য আসরে সাংবাদিক সালেহ চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী।
কবি কামাল আহমদের পরিচালনায় সভায় আলোচনা ও লেখাপাঠে অংশ নেন বিশিষ্ট সাহিত্য সমালোচক অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, ব্যাংকার কবি আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন দাদন, ঔপন্যাসিক সিরাজুল হক, কবি ছয়ফুল আলম পারুল, কবি সরওয়ার ফারুকী, ছড়াকার জুবের আহমদ সার্জন, কবি লুৎফা আহমদ লিলি, কবি মুক্তার আহমদ, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল, মকসুদ আহমদ লাল, গল্পকার মিদহাদ আহমদ, শামস মাহবুব, সৈয়দ কামরুল আলম প্রমুখ।

Manual4 Ad Code

সভাপতির বক্তব্যে সেলিম আউয়াল বলেন, বীর মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের মতো ত্যাগী মানুষই আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। সালেহ চৌধুরী কবি, সাংবাদিক, শিল্পী, সাহিত্য-সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে নতুন প্রজন্মকে এগিয়ে যাবার ক্ষেত্র তৈরি করেছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code