বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমানো নেপথ্যে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

কানাডা অফিস: সাম্প্রতিক বছরগুলোতে কানায় বিদেশী শিক্ষার্থীর
সংখ্যা অধিকহারে বেড়ে যাওয়ায় দেশটির আবাসন সংকট আরও
তীব্র হয়ে ওঠে। এই পরিস্থিতি মোকাবিলায় গত সোমবার নতুন
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি অনুমোদনের ওপর দুই বছরের
বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। এই সময়ে সীমিত
সংখ্যায় ভর্তির অনুমোদন দিয়ে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা
কমিয়ে আনা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর
জানিয়েছে।

Manual4 Ad Code

সরকারি তথ্য অনুসারে, গত বছর প্রায় ১০ লাখ বিদেশি
শিক্ষার্থীকে ভর্তি অনুমোদন দিয়েছে কানাডা। যা গত এক দশক
আগের তুলনায় প্রায় তিনগুণ। নতুন প্রস্তাবে বিদেশি শিক্ষার্থীদের
ভিসা অনুমোদনের হার প্রায় ৩৫ শতাংশ (প্রায় এক-তৃতীয়াংশ)
কমবে বলে ধারণা করা হচ্ছে।

কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেছেন, উদারনৈতিক
সরকার নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টাডি পারমিটের ওপর
দুই বছরের একটি অস্থায়ী ক্যাপ চালু করবে। ফলে ২০২৪ সালে
কানাডা প্রায় ৩ লাখ ৬৪ হাজার নতুন শিক্ষার্থীকে ভর্তি হওয়ার
অনুমতি পাবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code