নির্বাচনী ব্যানার থেকে তৈরি হলো স্কুল ব্যাগ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

নির্বাচনী প্রচারের কাজে ব্যবহৃত ব্যানার দিয়ে স্কুল ব্যাগ তৈরি করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

নিজেদের ফেসবুক পেইজে এক পোস্টে বিদ্যানন্দ ফাউন্ডেশন জানিয়েছে, এতদিন আকাশ দেখা যেতো না প্রতিশ্রুতির ব্যানারে, সে ব্যানারগুলোই এখন চলে যাচ্ছে আবর্জনার ভাগাড়ে। সুন্দর নগরীর পরিবর্তে বর্ষাতে নগরবাসীকে এই ব্যানারগুলো উপহার দেবে জলাবদ্ধতা, ভেঙে পড়বে ড্রেনেজ সিস্টেম।

Manual5 Ad Code

 

আবার এই ঢাকাতেই অনেক পথশিশু আছে যারা থলের অভাবে তাদের কাপড় সংরক্ষণ করতে পারে না। আমাদের এতিমখানার শিশুরা বর্ষায় স্কুলে যেতে পারে না বই ভিজবে বলে।

Manual6 Ad Code

তাই বিদ্যানন্দ ফাউন্ডেশন ব্যানারগুলোকে ব্যাগে রূপান্তর করে স্কুলে পাঠানোর ব্যবস্থা করেছে, সেখান থেকে শুরু হোক সুনাগরিকের শিক্ষা।

 

Manual6 Ad Code

বিনামূল্যে এই ব্যাগগুলো বিতরণ করা হবে ছিন্নমূল পথশিশুর মাঝে।

Manual4 Ad Code

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম ইতিমধ্যে তার ক্যাম্পেইনের কয়েকশ ব্যানার বিদ্যানন্দ ফাউন্ডেশনকে উপহার দিয়েছেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোক্তারা বলছেন, এভাবে যদি প্রার্থীরা এগিয়ে আসেন, তবে এক হাজার ব্যাগ উপহার দিতে পারবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code