আগামী শনিবার ওয়াশিংটনে পিঠা উৎসব

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

জমজমাট আয়োজন আর স্থানীয় ও আমন্ত্রীত শিল্পীদের অংশগ্রহনে আগামী ১৯ জানুয়ারি শনিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে পিঠা উৎসব ২০১৯। ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া রাজ্যের সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস এন্ড ফ্যামেলীর আয়োজনে অনুষ্ঠিতব্য এই পিঠা উৎসব ভার্জিনিয়া রাজ্যের লরেল হীল এলিমেন্টারী স্কুল, ৮৩৯০ লরেল ক্রেষ্ট ড্রাইভ, লরটন, ভার্জিনিয়া ২২০৭৯ এ বিকাল ৪ ঘটিকা থেকে রাত ১১ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিনিধি আকতার হোসাইন।

Manual2 Ad Code

Manual4 Ad Code

অনুষ্ঠানের আয়োজক বোরহান আহমেদ জানান, এই প্রথমবারের মত অংশগ্রহন করছে বাংলাদেশের তরুণ প্রজম্মের জনপ্রিয় শিল্পী হৃদয় খান। এছাড়াও অংশগ্রহন করছে বাংলাদেশ থেকে আগত বাউল শিল্পী সায়েরা রেজা, নিউইয়র্ক থেকে আগত শিল্পী কামারুজ্জামান বকুল ও নাজিয়া লীনা। তিনি আরো বলেন, অনুষ্ঠানে একই সাথে পিঠা উৎসবে অংশগ্রন করছে স্থানীয় একঝাঁক তারকা শিল্পীবৃন্দ। স্থানীয় শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য কালাচাঁদ সরকার, নাছের চৌধুরী, সীমা খান, আশীষ বড়–য়া, মোহাম্মদ মাজেদ, মিজানুর রহমান, বুলবুল আক্তার, রোকেয়া হাসি, দোলন বৃষ্টি, রুমানা চৌধুরী শিমু, শিখা আহমেদ, দিনার মনি, ক্লেমন্ট গোমেজ, আকিব/মরিয়ম ও তার দল, উৎপল বড়–য়া, বর্ণমালা শিক্ষাঙ্গন, নৃত্যশিল্পী পরমা স্যানাল ও তার দল সহ আরো অনেকে।

পৌষ পার্বনে পিঠা খেতে বসি খুশিতে বিষম খেয়ে, আরও উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি খেয়ে। প্রতি বছরের মত আবারো পিঠা উৎসব নিয়ে বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশীদের মাঝে হাজির হতে চলেছে ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী । ’ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী – হোয়াট দ্যা হার্টস নিডস্ অল দ্যা টাইম” এর আয়োজনে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে পিঠা ষ্টলের পাশাপাশি থাকবে শাড়ি-গয়না সহ নানা ষ্টল। থাকবে পিঠা প্রতিযোগীতা ও র‌্যাফেল ড্র পুরস্কার। প্রতি বছরের ন্যায় এই উৎসবে যোগ দেওয়ার জন্য মেট্রো ওয়াশিংটন এলাকায় বসবাসরত সব প্রবাসীকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন আয়োজকেরা। অনুষ্ঠানে কোন প্রবেশ মুল্য নাই। অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আকতার হোসাইন ৭০৩-৩৮৯-৬৭৮৯, বোরহান আহমেদ ২০২-৭১৪-৭০৩৮, মোস্তফা মুকুল ৭০৩-২০০-২১৩৬ ও শিব্বীর আহমেদ’র সাথে যোগাযোগ করার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Manual5 Ad Code

অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর হিসাবে আছে একাত্তর ফাউন্ডেশন এর কবির পাটোয়ারী ও পারভিন পাটোয়ারী, গোল্ড স্পন্সর পিপল এন্ড টেক, এবং সিলভার স্পন্সর গোলাম মোস্তফা ও রোখসানা পারভিন। এছাড়াও অনুষ্ঠানের স্পন্সর হিসবে আছে পার্টনার রিয়েলষ্টেট রাজিব হক, রিয়েলটর নাজির নাজির উল্ল্যা, রিয়েলটর উৎপল সাহা, রিয়েলটর দিলাল আহমেদ, কমনওয়েলথ মর্টগেজ, ডাটাগ্রুপ, দেশী বাজার, কাবাব কিং, হোম টাউন প্রপার্টিজ লিমিটেড, ফেয়ারওয়ে মর্টগেজ, জিআই রাসেল, প্যানএম কর্পোরেশন, এসসিফিন, আরটিএস ট্যাক্স, ক্যাপিটাল অটো, সঞ্জা, খামারবাড়ী নিউইয়র্ক। অনুষ্ঠানের টেলিভিশন মিডিয়া পার্টনার হিসাবে আছে এনটিভি, অনলাইন মিডিয়া পার্টনার ওয়াশিংটন বাংলা ডট কম, ডিজিটাল পার্টনার মোমেন্টস ফটোগ্রাফী, সোস্যাল মিডিয়া পার্টনার কিরনটিভি, বিডিঅন ইত্যাদি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code