চীন থেকে এলো সিনোফার্মের আরও ৫৫ লাখ টিকা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ চীন থেকে সি‌নোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা দে‌শে এসেছে। বুধবার (২০ অক্টোবর) রাতে ১টা ৪০ মিনিটে টিকার এ চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই চালান গ্রহণ করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

Manual2 Ad Code

এর আগে, গত সোমবার রাত ১১টায় চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ ও একই দিন দিবাগত রাত ১২টায় নেদারল্যান্ডস থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ডোজসহ মোট ২০ লাখ ডোজ টিকার চালান আসে দেশে।

Manual1 Ad Code

১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবশেষ সিনোফার্ম থেকে ১০ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন। এ পর্যন্ত উপহার হিসেবে ২১ লাখ সিনোফার্মের টিকা দিয়েছে চীন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code