জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ ঘন্টা আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: জি২০ জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মস্কো বৃহস্পতিবার জানিয়েছে, বৈঠকে লাভরভ তার বক্তব্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিরোধিতা করে রাশিয়ার অবস্থান তুলে ধরবেন। এদিকে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটনের কর্মকর্তাদের মধ্যে নতুন করে আলোচনা শুরুর প্রস্তুতি চলছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রে জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code