কনাডায় করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে, ১৪ হাজার ছাড়ালো

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: কানাডায় করোনা মহামারীর দ্বিতীয় পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমছে না, বরং উদ্বেগজনকহারে বাড়ছে। কানাডার বিভিন্ন প্রদেশে ক্রমবর্ধমানহারে করোনাভাইরাস বেড়েই চলেছে। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি, সরকার কর্তৃক বিভিন্ন বিধিনিষেধ দেয়া সত্ত্বেও করোনাভাইরাসকে কোনওভাবেই নিয়ন্ত্রিত করা যাচ্ছে না। যার ফলে কানাডায় বিভিন্ন প্রদেশের বাসিন্দারা আশঙ্কার মধ্য দিয়ে দিন যাপন করছেন। কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১ হাজার ৫৯৪ জন, মূত্যবরন করেছেন ১৪ হাজার ১ শত ৫৪ জন এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ১১ হাজার ৩৯৬ জন। কানাডার প্রধান চারটি প্রদেশ অন্টারিও, বৃটিশ কলম্বিয়া, আলবার্টা এবং কুইবেকে নাটকীয়ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতাল, নিবিড় পরিচর্যাকেন্দ্রে ব্যাপকহারে চাপ পড়ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code