সিলেটের ৬৫টি এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ  সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) উন্নয়নকাজের জন্য আজ শনিবার সিলেট নগরের ৬৫টি এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর আওতাধীন এলাকাগুলোতে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন। তিনি বলেন, সিলেট উপশহর এলাকার ৩৩ কেভি ফিডার ও এমসি কলেজের ৩৩ কেভি ফিডারে জরুরি মেরামতকাজের জন্য গ্রাহকদের সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মেরামতকাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

বিউবো সূত্রে জানা যায়, বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর উপশহর ৩৩ কেভি ফিডার ও এমসি কলেজ ৩৩ কেভি ফিডারে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করা হবে আগামী শনিবার। ওই দিন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফিডারের আওতায় গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code