শ্রীমঙ্গলে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

সংগ্রাম দত্ত

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পূর্বাশা আবাসিক এলাকার সিদ্দিকুর রহমান এর বাড়ির গেটের ভিতর থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ একটি পদ্ম গোখরা বিষধর সাপ উদ্ধার করেছে।

Manual1 Ad Code

বুধবার (৬ আগস্ট ) রাত ৮ ঘটিকার সময় শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকার সিদ্দিকুর রহমানের বাসভবনের গেইটে একটি সাপ দেখতে পেয়ে লোকজন আতঙ্কিত হয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ফোনে অবহিত করলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটিকে সতর্কতার সাথে উদ্ধার করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, এটি একটি পদ্ম গোখরা।
যা’ প্রাণঘাতী বিষধর সাপ। পরে সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার এর মধ্যবর্তী স্থানে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রাকৃতিক পরিবেশে সাপটিকে অবমুক্ত করেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • শ্রীমঙ্গলে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code