ভারতীয় স্পিনেই শেষ নিউজিল্যান্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code
স্পোর্টস ডেস্কঃ  কানপুর টেস্টের দ্বিতীয় দিনে বিনা উইকেটে ১২৯ রান করে লিড নেওয়ার স্বপ্ন দেখেছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিন্তু তৃতীয় দিনে ভারতীয় স্পিনারদের ঘূর্ণিবলে বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় সেই স্বপ্ন ভেস্তে যায় কিউইদের।

টস জিতে প্রথমে ব্যাট করে স্রেয়াশ আইয়ারের সেঞ্চুরি (১০৫), শুভমান গিল ও রবিন্দ্র জাদেজার জোড়া ফিফটিতে ভর করে ৩৪৫ রান করে ভারত।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুক্রবার মধ্যাহ্ন বিরতির পর ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ১২৯ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড।

তৃতীয় দিনে লিড নেওয়ার টার্গেটে ব্যাটিংয়ে নেমে অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে বিভ্রান্ত হয়ে রীতিমতো আসা-যাওয়ার মিছিলে অংশ নেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা।

Manual2 Ad Code

দুই ওপেনার টম ল্যাথাম ও উইলি ইয়াং ৯৫ ও ৮৯ রানে আউট হওয়ার পর আর কোনো ব্যাটসম্যান দলের হাল ধরতে পারেননি। ১৮ রানে ফেরেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ১৩ রান করে ফেরেন টম বান্ডেল ও রিচি বিরিংটন। ইনিংসের শেষ দিকে ৭৫ বলে ২৩ রান করেন পেসার কাইল জেমিসন।

Manual4 Ad Code

ভারতের হয়ে অক্ষর প্যাটেল ৬২ রানে ৫ উইকেট শিকার করেন। ৮২ রানে ৩ উইকেট নেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া এক উইকেট নেন রবিন্দ্র জাদেজা। এক উইকেট নেন পেসার উমেশ যাদব।

Manual8 Ad Code

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১৪২.৩ ওভারে ২৯৬/১০ (টম ল্যাথাম ৯৫, উইল ইয়াং ৮৯, কাইল জেমিসন ২৩, কেন উইলিয়ামসন ১৮, অক্ষর প্যাটেল ৫/৬২, রবিচন্দ্রন অশ্বিন ৩/৮২)।

ভারত ১ম ইনিংস: ১১১.১ ওভারে ৩৫৪/১০ (স্রেয়াশ আইয়ার ১০৫, শুভমান গিল ৫২, রবিন্দ্র জাদেজা ৫০, রবিচন্দ্রন অশ্বিন ৩৮, আজিঙ্কা রাহানে ৩৫; টিম সাউদি ৫/৬৯, কাইল জেমিসন ৩/৯১) এবং ২য় ইনিংস: ১৪/১ রান (মায়াঙ্কা আগারওয়াল ৪*, চেতেশ্বর পুজারা ৯*)।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code