বিশ্বকাপের নতুন সূচিতে বাংলাদেশের তিনটি ম্যাচে পরিবর্তন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: ধর্মশালার পাহাড়বেষ্টিত শহরে আগামী ৭ অক্টোবর প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। প্রথম ম্যাচে কোনও পরিবর্তন না হলেও বাংলাদেশের তিনটি ম্যাচের সময়-সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া ভারত-পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটিরও দিন তারিখ পরিবর্তন করেছে আইসিসি। তবে সময়-সূচি পাল্টানো ৯ ম্যাচের কোনওটির ভেন্যু পরিবর্তন হয়নি। শুধু দিন-তারিখ কিংবা সময়টা আগে-পিছে করা হয়েছে।

১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ছিল দিবা-রাত্রির। সেই ম্যাচটির সময় এগিয়ে আনা হয়েছে। ধর্মশালায় স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় ম্যাচটি শুরু হবে। এছাড়া ১৪ অক্টোবর চেন্নাইয়ে ছিল নিউ জিল্যান্ড ও বাংলাদেশের ম্যাচ। এই ম্যাচটাও একদিন এগিয়ে আনা হয়েছে। আগের সূচিতে ম্যাচটা দিনে ছিল। এখন হবে দিবা-রাত্রির। ১২ নভেম্বরে পুনেতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল। নতুন সূচিতে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। দিনের আলোতেই দুই দল বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে।

Manual5 Ad Code

১০ অক্টোবর একটিই ম্যাচ ছিল। নতুন সূচিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি যুক্ত হয়েছে। অন্যদিকে, ১৩ অক্টোবর লখনউতে অনুষ্ঠিতব্য দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচটি এগিয়ে ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। বহুল প্রত্যাশিত ভারত ও পাকিস্তানের ম্যাচটি একদিন এগিয়ে আনা হয়েছে। একই ভেন্যুতে দুপুর দুইটায় ম্যাচটি শুরু হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code