করোনায় ঢাকা ছাড়া মৃত্যুশূন্য সারাদেশে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৭ হাজার ৯৭৫ জনের মৃত্যু হলো।  মারা যাওয়া দুইজনই ঢাকা বিভাগের।

Manual2 Ad Code

শনিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

Manual8 Ad Code

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৬২ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৫ হাজার ৫৭৯ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ১৫ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৮৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪০ হাজার ১৮ জন।

Manual2 Ad Code

২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code