কুমিল্লায় কাউন্সিলর হত্যায় আরও দুই আসামি গ্রেফতার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ কুমিল্লায় চাঞ্চল্যকর কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও হরিপদ সাহা হত্যা মামলায় এজহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।

কুমিল্লার র‌্যাব-১১ সিপিসি-২ বিষয়টি নিশ্চিত করেছে।

Manual6 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- মামলার এজহারভুক্ত ৬নং আসামি মো. আশিকুর রহমান রকি (২৯) ও ৭নং আসামি মো. আলম মিয়া (৩০)।

শনিবার সন্ধ্যায় রকিকে লালমনিরহাটের চন্ডীবাজার থেকে এবং আলম মিয়াকে কুমিল্লার কোতোয়ালি থানার বড়জালা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, অভিযুক্ত দুই আসামি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালানোর সুযোগ খুঁজছিল। কিন্তু র‌্যাবের জাল এড়িয়ে দেশত্যাগ করতে পারেনি তারা।

Manual8 Ad Code

র‌্যাব জানায়,  ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেল এবং আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা হত্যা মামলার আসামিদের গ্রেফতার করতে তাদের বিশেষ অভিযান চলছে।

ইতোমধ্যে চার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Manual8 Ad Code

র‌্যাব আরও জানায়, মামলার বাকি আসামিদেরও গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code