রাজবাড়ীতে ৪ কেজী গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

শাহজাহান হেলাল, ফরিদপর ঃ
রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ৪ কেজী গাঁজাসহ মাদক ব্যবসায়ী রাসেল র‌্যাবের হাতে আটক ।
র‌্যাব-৮,সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মাহিদুল হাসান এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ এপ্রিল শনিবার দুপুরে রাজবাড়ী সদরের বাজিতপুর গ্রাম এলাকা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রাসেল পাটোয়ারী(২৪)কে ৪ কেজী গাঁজাসহ আটক করেছে র‌্যাব। সে রাজবাড়ী সদরের বাজিতপুর গ্রামের নজরুল পাটোয়ারীর ছেলে ।
উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code