ফার্ক বিদ্রোহীরা আর ‘সন্ত্রাসী’ না

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ কট্টর বামপন্থি রিভলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) বিদ্রোহীদের ওপর থেকে সন্ত্রাসী ট্যাগ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে বিদ্রোহী গোষ্ঠীটি আর ‘সন্ত্রাসী’ হিসেবে পরিচিত হবে না।

Manual3 Ad Code

আল জাজিরার খবরে বলা হয়েছে, বিদ্রোহীরা সহিংসতা ছেড়ে রাজনৈতিক জীবনে ফিরে আসায় যুক্তরাষ্ট্র তাদের ‘সন্ত্রাসী’ ট্যাগ উঠিয়ে নিল। মার্কিন কর্মকর্তারা এখন গোষ্ঠীটির সঙ্গে সম্পর্ক রেখে কাজ করবে।

Manual5 Ad Code

এর আগে ২০১৬ সালে ফার্ক বিদ্রোহীরা কলম্বিয়ার মধ্য-ডানপন্থি সরকারের সঙ্গে শান্তি চুক্তি করে। পরের বছর জাতিসংঘের তত্ত্বাবধানে ১৩ হাজার যোদ্ধা অস্ত্র সমর্পণ ও আত্মসমর্পণ করে। সরকারের সঙ্গে শান্তি চুক্তির পর এক অনুষ্ঠানে বিদ্রোহীরা ৭ হাজার ১৩২টি অস্ত্র জমা দেয় । এই অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে লাতিন আমেরিকার দেশটিতে প্রায় অর্ধশতক ধরে চলা রক্তক্ষয়ী এক সংঘাতের অবসান হয়। এ লড়াইয়ে দুই লাখের বেশি মানুষ নিহত হয়।

মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, সন্ত্রাসী খেতাব প্রত্যাহারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জন্য চুক্তি সমর্থন সহজ হবে।

ফার্ক বিদ্রোহী গোষ্ঠী কলম্বিয়ায় রাজনৈতিক সহিংসতা, বোমা হামলা, গুপ্তহত্যা, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য কুখ্যাত ছিল। যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে এই বিদ্রোহী গোষ্ঠীকে ‘বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করে। ২০১৬ সালে নিজ দেশের সরকারের সঙ্গে শান্তি চুক্তির পর গোষ্ঠীটির এখন কলম্বিয়ার সংসদে নির্দিষ্ট সংখ্যক আসন রয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code