অ্যাঞ্জেলা মার্কেলের প্রস্থানের পর কি ইইউ- তে নতুন সূর্যোদয় হবে?

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ জার্মানিতে ১৬ বছর রাজনৈতিক শিখরে থাকার পরে জার্মানির চ্যান্সেলর পর থেকে সরছেন অ্যাঞ্জেলা মার্কেল। এর ফলে একদিকে যেমন নতুন এক যুগের সৃষ্টি হওয়ার আভাস রয়েছে, ঠিক সেভাবেই ইউরোপীয় ইউনিয়নে ক্ষমতার পালাবদলের শিহরণ তৈরি হয়েছে।

Manual1 Ad Code

অ্যাঞ্জেলা মার্কেলের জায়গায় দায়িত্ব নিতে চলেছেন সেদেশের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলানো শোলৎজ। অন্যদিকে ইউরোপের সর্বোচ্চ নেতা হিসেবে উঠে আসতে পারেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাঁক্রো অথবা ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন মার্কেলের জায়গা নেওয়া এত সহজ হবে না। বিশেষত ব্রেক্সিট পরবর্তী ইউরোপ যেখানে অভ্যন্তরীণ অস্থিরতা এবং ভৌগোলিক এবং রাজনৈতিক সমস্যায় জীর্ণ থেকেছে তা বেশ তাৎপর্যপূর্ণ।

ইউরোপের বিপদে একের পর এক ঝড় সামলেছেন অ্যাঞ্জেলা মার্কেল। এখনও সেই বিপদ থেকে সরে আসতে পারেনি ইউরোপ। এর মধ্যেই রাজনৈতিক জীবন থেকে তিনি অবসর নিচ্ছেন। তাঁর জায়গায় ডিসেম্বরেই নেতা নির্বাচিত হয়েছেন শোলৎজ। দীর্ঘ রাজনৈতিক জীবনে আঞ্জেলা মার্কেল তাঁর নানা সিদ্ধান্তের জন্য যেমন সমালোচিত হয়েছেন, ঠিক সেভাবেই বহু মানুষের প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি ইউরোপীয় দেশগুলোতে একটি সমীক্ষায় দেখা গিয়েছে ইউরোপের সমস্ত রাষ্ট্রনেতার চেয়ে আঞ্জেলা মার্কেলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি।

Manual3 Ad Code

কিছুদিন আগে জার্মানিতে হওয়া নির্বাচনে মার্কেলের দলকে হারিয়ে জয় পেয়েছে মধ্য বামপন্থী দল স্যোশাল ডেমোক্র্যাটিক পার্টি ও এই দলের জোট। তাদের মূল লক্ষ্য ইউরোপের বৃহত্তম অর্থনীতিকে সম্মানের সঙ্গে সময়োপযোগী করে এগিয়ে নিয়ে যাওয়া। তারা নতুন করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চায়। তবে চ্যান্সেলর হিসেবে অ্যাঞ্জেলা মার্কেল সাফল্যের যে ধারা বহন করে যাচ্ছিলেন তা টিকিয়ে রাখা যথেষ্ট চ্যালেঞ্জ হবে বলে মনে করা হচ্ছে। তিনি যেভাবে বিপদের সময় জার্মানি তথা ইউরোপীয় ইউনিয়নের দেশকে নেতৃত্ব দিয়েছেন তা স্মরণীয়। ২০১৫ সালে ইউরো জোন সংকটের কথা সবাই জানে। সেই সময় আঞ্জেলা মার্কেলের নেতৃত্বে যদি গ্রিসকে ইউরো জোনের মধ্যে ধরে রাখা না যেত, তাহলে হয়তো এতদিনে ইউরোপীয় ইউনিয়ন ভেঙ্গে টুকরো হয়ে যেত। তবে অ্যাঞ্জেলা মার্কেল থাকার কারণেই তা হয়নি। আবার অনেকে মনে করেন ইউরো জোনকে রক্ষা করতে গিয়ে অ্যাঞ্জেলা মার্কেল ইউরোপের মধ্যে একাধিক বিন্যাস ঘটিয়েছেন। তবে যাই হোক, মার্কেলকে ইতিহাস মনে রাখবে ইউরোপের সর্বকালের সেরা অন্যতম শক্তিশালী নেত্রী হিসাবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code