নিউজ ডেস্কঃ জাতিসংঘ সদর দফতরের সামনে থেকে ৬০ বছর বয়সী এক অস্ত্রধারীকে আটক করা হয়েছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর তাকে ধরতে সক্ষম হয় পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল পৌনে ১১টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত চেষ্টার পর তাকে আটক করা হয়।
Manual6 Ad Code
নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে এক টুইটে বলা হয়, অস্ত্রধারী তাদের হেফাজতে, সাধারণ মানুষের আতঙ্কের কিছু নেই।
ঘটনাস্থলেই জাতিসংঘকে বিশ্বের ওপর নেতিবাচক প্রভাবের জন্য দায়ী করে বিবৃতি দিচ্ছিলেন আটক ব্যক্তি। তিনি ফুটপাতে বেশ কয়েকটি নোটবুকও রেখে গেছেন। নোটবুকগুলো নিউইয়র্ক পুলিশ সংগ্রহ করেছে।
Manual3 Ad Code
নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের একজন কর্মকর্তা বলেন, সদর দফতরের প্রবেশ পথে ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দিয়েছিলেন।
Manual6 Ad Code
