‘আফ্রিকা ফেরত যাত্রীদের দেশে প্রবেশ করতে লাগবে ডাবল ভ্যাক্সিন’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual2 Ad Code

বাংলাদেশে প্রবেশ করতে চাইলে আফ্রিকা ফেরত যাত্রীদের ডাবল ভ্যাক্সিন ও করোনার নেগেটিভ প্রতিবেদন লাগবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বৃ্হস্পতিবার (০২ ডিসেম্বর) বিকেলে সিলেটে সালুটিকর এলাকায় উন্নয়ন সহযোগি সংস্থা কেপ ফাউন্ডেশনের ‘আরফান ভিলেজ’ এর উদ্বোধনকালে অমিক্রন সতর্কতা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফ্রিকায় আমাদের বিমান যায় না, তবে অন্য কোনো এয়ারলাইনসে সেদেশ থেকে আসলে তাদেরকে বোডিং পাস দেয়া হবে না। আর বোডিং পাস যদি দিতেও হয় তবে যাদের ডাবল ভ্যাক্সিন আছে এবং টেস্ট রিপোর্ট নেগেটিভ তাদেরকে দেওয়া হবে এবং দেশে এসে তাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Manual8 Ad Code

তিনি বলেন, আফ্রিকার আশেপাশের দেশগুলোতে যারা আছেন তাদের ডিসকারেজ করার জন্য অথবা এখন দেশে না এসে পরে আসার জন্য সবগুলো মিশনকে বলে দেয়া হয়েছে। তবে বাংলাদেশ প্রস্তুত, এটা সমস্যা হবে না বলেও জানান তিনি।

অপর এক প্রশ্নের জবাবে ভারতের প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রধান অতিথি হিসেবে যোগদানের বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ১০ ডিসেম্বর ভারতীয় পররাষ্ট্র সচিব আসবেন। তার সফরের পর এই বিষয়টি জানা যাবে।

Manual3 Ad Code

এর আগে দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সংক্ষিপ্ত সফরে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিকালে ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে ওরফান ভিলেজ স্থাপনের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  শফিউল আলম চৌধুরী নাদেল, ক্যাপ ফাউন্ডেশনের সিইও মো. আব্দুল নূর, চ্যানেল এস এর চেয়ারম্যন আহমেদুস সামাদ চৌধুরী উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code