প্রবাসী সাংবাদিক মাহফুজ আদনানের সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

আফরোজ খান : সিলেট অনলাইন প্রেসক্লাবে আমেরিকা প্রবাসী ও ইউ এস বাংলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহফুজ আদনানের সাথে এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে দক্ষিণ সুরমা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আফরোজ খানের পরিচালনায় ও সভায় সভাপতিত্ব করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিত চৌধুরী। সভাপতির বক্তব্যে মুহিত চৌধুরী বলেন, প্রবাসীরা আমাদের দেশের শ্রেষ্ট সন্তান ও বেসরকারী রাষ্ট্রদূত। প্রবাসে থেকে ভিবিন্ন গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে নৈতিবাচক সংবাদ পরিবেশন করে যেনো দেশের ভাবমুর্তি নষ্ট করতে না পারে সেদিগে সতর্ক থাকার আহবান জানান। ইউ এস বাংলা অনলাইন প্রেসক্লাব ও সিলেট অনলাইন প্রেসক্লাবের মধ্যে আজ থেকে সেতুবন্ধন তৈরী হউক সেটা প্রতাশ্যা করি।
মতবিনিমিয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, কোষাধক্ষ্য মেহদী কাবুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট প্রতিদিননের সম্পাদক সাজলু লস্কর, নির্বাহী সম্পাদক দেবব্রত রায় দিপন। মতবিনিমিয় সভায় উপস্থিত ছিলেন, সিলেট নিউজ ওয়ার্ল্ড-এর সম্পাদক সানি আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য শহীদুর রহমান জুয়েল, আলমগীর আলম, অজয বৈদ্য অন্তর। এছাড়া আরো উপস্থিত ছিলেন, অভিনেতা কামাল আহমদ ও অভিনেত্রী ফারিয়া বেগম, সাংবাদিক এমরান আহমদ ও এবাদুর রহমান চৌধুরী জিয়া, প্রবাসী রাজন আহমদ, খেলোয়ার কামিল আহমদ, শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ও আশফাকুর রহমান, সাবেক মহানগর ছাত্রলীগ নেতা খালেদ আহমদ, হিমেল আহমদ ও ইমন আহমদ প্রমুখ। মতবিনিময় সভা শেষে সাংবাদিক মাহফুজ আদনানকে ফুল দিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code