আলো স্বল্পতায় বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচ আপাতত স্থগিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্কঃ হোম অব ক্রিকেট মিরপুরে শনিবার (৪ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ আলো স্বল্পতায় আপাতত স্থগিত করা হয়েছে। এই রিপোর্ট লেখা পযন্ত ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৫৭ ওভারে ১৬১ রান। উইকেটে অপরাজিত আছেন বাবর আজম ৬০ ও আজহার আলীর ৩৬ রান।

তাছাড়া এদিন ম্যাচ শুরুর আগেই বৃষ্টির পূর্বাভাস ছিল। সকাল থেকে আকাশও ছিল ঘন কুয়াশায় ডাকা। দিনের আলো থাকলেও ছিল না সূর্যের দেখা। এরই মধ্যে ১টার দিকে মিরপুরে হালকা বৃষ্টি হয়েছে। এ কারণে মাঠকর্মীরা দ্রুতই কভার দিয়ে মাঠ ঢেকে ফেলেন। তবে ২৫ মিনিট বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়। আবহওয়া অফিসের তথ্য মতে আগামী তিনদিন সারাদেশে হালকা বৃষ্টিপাতের সম্ভবনা ছিল। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব পড়তে পারে যে কোনও সময়।

Manual8 Ad Code

এদিন টস হেরে ফিল্ডিং করতে নেমে এবাদতের দুর্দান্ত বোলিংয়ে ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সুযোগ পেলেও উইকেট শিকার করতে ব্যর্থ হয় টাইগার বোলাররা। তবে সাকিব-তাইজুল মিলে চাপ তৈরি করতে থাকেন সফরকারী ব্যাটসম্যানদের ওপর। এমনকি আবিদ আলীকে বোল্ড করে সাজঘরে পাঠান তাইজুল। ৩৯ রান করে আউট হন পাকিস্তানের এ ওপেনার। এরপর তাইজুলের ঘূর্ণিতে আউট হন শফিক। তিনি ৫০ বলে ২৫ রান করে আউট হন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code