দুবাই হয়ে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code
স্পোর্টস ডেস্কঃ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশনে বাংলাদেশের অর্জন এখনও শূন্য। সদ্য সমাপ্ত চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে হেরেছেন টাইগাররা।

১-০ তে পিছিয়ে থেকে আগামী ৪ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে মমিনুল বাহিনী।

Manual7 Ad Code

আর এরই মধ্যে নির্ধারিত হলো বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের সূচি ও টেস্ট দল।

পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সাদা জার্সির দল উড়াল দেবে নিউজিল্যান্ডের উদ্দেশে।

সব কিছু ঠিক থাকলে আগামী ৮ ডিসেম্বর রাত ১টায় নিউজিল্যান্ড যাত্রা শুরু হবে টাইগারদের।

Manual5 Ad Code

বিসিবিসূত্রে জানা গেছে, ৯ ডিসেম্বর দুবাই হয়ে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। ১৪ দিনের বদলে সাত দিনের কোয়ারেন্টিন পালন করবেন টাইগাররা। এর মধ্যে রুম কোয়ারেন্টিন তিন দিনের।

এ মুহূর্তে টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে যারা আছেন, তাদের মধ্য থেকে ১৬ থেকে ১৭ জনের দল তৈরি করে নিউজিল্যান্ড রওনা দেবে টিম ম্যানেজমেন্ট।

Manual1 Ad Code

টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের খুব কাছের সূত্র নিশ্চিত করেছে যে, পাকিস্তান সিরিজে এখন যে ২০ জনের দল আছে, সেখান থেকেই ১৭ জনকে নিউজিল্যান্ড নিয়ে যাওয়া হবে।

Manual3 Ad Code

ইতোমধ্যে সূচি নির্ধারিত হয়ে গেছে। আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। তার পর ৯ থেকে ১৪ জানুয়ারি দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code